রূপগঞ্জ উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন গাজীপুত্র পাপ্পা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম

আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর পুত্র গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিসিবির পরিচালক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

এসময় গোলাম মতূর্জা পাপ্পা বলেন, ‘দলের ইচ্ছা আমার কাছে আদেশ। ১৯ বছর দলের সক্রিয় রাজনীতি করি। জন্ম থেকে আওয়ামী লীগ করি। বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, রূপগঞ্জ আওয়ামী লীগের ঘাটি। আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, নেত্রীর প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাই আমার রাজনৈতিক আদর্শ। 

তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। 

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকে না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত