দাঁতের যত্নে স্কেলিং কেন জরুরি

আপডেট : ০১ মে ২০২৪, ০৭:২৯ এএম

স্বাভাবিক নিয়মেই খাওয়ার পর কিছু খাবার দাঁত ও মাড়ির মাঝের খাঁজ, যেটাকে মরহমরাধষ পৎবারপব বলে, সেখানে আটকে যায়। নিয়মিত ঠিকভাবে ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয় তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাক (plaque)। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাকের কিছু অংশ পরবর্তী সময় ব্রাশের সঙ্গে উঠতে চায় না। আর প্রত্যেকবার এ রকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস (calculus)। সহজ বাংলায় পাথর।

ক্যালকুলাসে দাঁতের ক্ষতি

দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয় এবং দাঁতের সংবেদনশীল অংশ ডেন্টিন (dentine) উন্মুক্ত করে দেয়। ফলে ঠান্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে। ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ (inflammation) ) তৈরি করে। ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কামড় দিলে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও মুখে রক্ত আসতে পারে। মুখে দুর্গন্ধ হয় যেটাকে Halitosis বলা হয়। ক্যালকুলাস মাড়ির নিচের হাড়কেও ক্ষয় করে ফেলে ধীরে ধীরে। এক সময় দাঁত নড়তে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিংয়ে আর তা ভালো হয় না। দাঁত ফেলে দিতে হয়। এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হলো স্কেলিং।

স্কেলিং নিয়ে ভুল ধারণা

বছরে এক বা দুবার স্কেলিং করতে হয় : স্কেলিং একমাত্র চিকিৎসকের পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেইনটেইন করেন এমন ব্যক্তির সাধারণত অনেক বছর পর স্কেলিং করা লাগে। আর যিনি ওরাল হাইজিনের প্রতি কেয়ারলেস তার স্কেলিংয়ের প্রয়োজন হবে বেশি।

স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়: এটিও ভুল ধারণা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাসের দরুন দাঁতের থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি পুনরায় স্বাভাবিক জাগায় আসতে কয়েক দিন সময় লাগে। এ সময় ওই জায়গায় জিহ্বায় ফাঁকা ফাঁকা মনে হয় এবং ঠা-া পানিতে দাঁত শিরশির করে। কয়েক দিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে তখন এই দাঁত ফাঁকা হয়ে যাওয়ার অনুভূতি ঠিক হয়ে যায়।

স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় :

স্কেলার মেশিনের মূল মেকানিজম হলো আল্ট্রাসনিক ভাইব্রেশন। এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। হ্যাঁ, এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে।

স্কেলিংয়ে অনেক ব্যথা পাওয়া যায় : এটা আরেকটি ভুল ধারণা। স্কেলারের ভাইব্রেশনের জন্য স্কেলিংয়ের সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমাণ যদি খুব বেশি হয় তবে স্কেলিংয়ের সময় বেশি শিরশির করতে পারে। তাই সময়মতো স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলে বা অন্তত বছরে একবার ডেন্টিস্টের কাছে চেকআপ করানো উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত