গানে গানে পুষ্পারাজের গল্প শোনালেন আল্লু 

আপডেট : ০২ মে ২০২৪, ০২:১৭ পিএম

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ দুই বছর আগে ‘পুষ্পা’ ছবিতে বুদ ছিল গোটা দেশ। তার এক সংলাপ, ‘পুষ্পা’ স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয় কিস্তি।

টিজারেই ‘পুষ্পা ২’ ধারণা করা গিয়েছিল এই ছবি ফের ঝড় তুলবে বক্স অফিসে। এবার প্রথম গান প্রকাশ্যে আসতে যেন সেই ঝড়ের আভাস মিলল আরও স্পষ্টভাবে। গানেই পুষ্পার রাজত্বের গল্প শুনিয়ে দিলেন আল্লু অর্জুন।

সূত্রের খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

খবর অনুযায়ী, শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও। চমক রয়েছে আরও।  

জানা গেছে, ছবিটি মুক্তি পাবে ১৫ আগস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত