বাংলাদেশ বিমান বাহিনীর পুরাতন বিমান বন্দরে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (ডিএমসিবি) ১৪৫তম ‘ব্লু স্কাই’ শাখার উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার ফিতা কেটে ১৪৫তম ‘ব্লু স্কাই’ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিদা হান্নান, সভাপতি, বাফওয়া ও ওডাব্লিউসিসি এবং প্রধান পৃষ্ঠপোষক, বিএএফ লেডিস ক্লাব ও চিল্ড্রেন ক্লাব। সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসুন নাহার জাফর, ডিএমসিবি।
এ ছাড়া অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিএমসিবির পরিচালক ও উপদেষ্টাবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তাগণসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ ও সুধীবৃন্দ।
