প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় বিশ্ব মা দিবস। সে হিসাবে এ বছর ১২ মে সারাবিশ্বে পালিত হবে মা দিবস।মা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গানটির সঙ্গে থাকছে মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘এইনা বৃদ্ধাশ্রম’। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসী।
আল আমিন জমাদ্দার সবুজের কথায় এটির সুরও করেছেন তিনি। সংগীত পরিচালনা করেছেন রিপন খান।মিউজিক ভিডিও নির্মাণ করেছেন গীতিকার নিজেই। এটি এজেএস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, গানটির কথাগুলো বেশ টাচি। পৃথিবীর সব মায়ের প্রতি সম্মান জানিয়েই এগান। যারা আজ সন্তান তারাও একদিন মা-বাবা হবে। তাদেরও উচিত বাবা-মাকে স্রষ্টার আশীর্বাদ মনে করা। কোনো সন্তানই যেন মা-বাবাকে দূরে সরিয়ে না রাখে, কষ্ট না দেয়। বাস্তবতার নিরিখে লেখাগানটি সেই বার্তাই দেবে।
গানটি প্রসঙ্গে সুরকার ও শিল্পী খায়রুল ওয়াসী বলেন, ‘রুনা লায়লা ম্যাম আমার সুরে আমার সঙ্গেই গান গেয়েছেন, এটি সত্যি আমার ভাগ্য। রুনা ম্যাম গানের কথা ও সুর নিয়ে প্রশংসা করেছেন। আমার মাথায় হাত রেখে দোয়া করে বলেছেন, ভালো ভালো কাজ যেন অব্যাহত রাখি।’
সালমানের হাত ধরে বলিউডে প্রতিষ্ঠিত যে ৭ নায়িকা
খ্রিস্ট ধর্মে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ফিরে এলেন