সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবিক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে ঢাকায় স্বাস্থ্য বিভাগে ডিরেক্টর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বিভাগ: স্বাস্থ্য বিভাগ
পদ: ডিরেক্টর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল-সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ/হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, প্রোগ্রাম/ফিন্যান্স রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি হাসপাতালে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি বা আধা সরকারি মেডিকেল কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: এক লাখ ১০ হাজার টাকা মাসিক।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)।
প্রার্থীর বয়স: ৫০ থেকে ৬২ বছর।
কর্মস্থল: ন্যাশনাল হেডকোয়ার্টার্স, বিডিআরসিএস, ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৪।
সূত্র: বিডিজবস।
