স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে ৯ পদে ৩৩ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১৫ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্থাপত্য অধিদপ্তর

পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-২);
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

পদের নাম: লাইব্রেরিয়ান;
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-৪);
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর;   
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে;

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত