গরু কিনতে বেরিয়ে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট : ০৬ মে ২০২৪, ০৪:৩৬ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর হয়েছে। আজ সোমবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোস মোল্লা বাড়ির আবু তাহের (৫৫)  ও তার ছেলে মামুন (২৫)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।

স্থানীয়রা জানিয়েছেন, আবু তাহেরসহ ৫ জন চাঁদপুর সদরের সফরমালী বাজারে গরু কিনতে যাচ্ছিলেন। পথে বালুবাহী পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাহের ও মামুনের মৃত্যু হয়। বাকিদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে পিকআপ জব্দ করেছি। লাশ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত