টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:৪৩ পিএম

আগের দুই ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রাজা। শান্ত অবশ্য টসের পর বলেন, টস জিতলে তিনি আজ ব্যাটিং নিতেন। সিরিজে এই প্রথমবার আগে ব্যাট করবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। শেখ মেহেদি ও শরিফুল ইসলামের বদলে দলে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ের একাদশেও দুটি পরিবর্তন আছে। রিচার্ড এনগারাভা, আইনসলে এনডিলোভুর বদলে দলে ঢুকেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম।

বাংলাদেশের একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের একাদশ :

জয়লর্ড গাম্বি, ক্রেইগ আরভিন, তাদিওয়ানাশে মারুমানি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গউই, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত