নাছিমা মুকাই আলীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

আপডেট : ০৭ মে ২০২৪, ০৮:২২ পিএম

আগামী ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী মাঠে সরব হয়ে জনমত অর্জনের লক্ষ্যে মাঠে বিচরণ করছেন প্রার্থীরা।  

চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে বিচরণ করে প্রচার প্রচারণায় চালাচ্ছে। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন,  উপজেলা বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল জাবের (জাবেদ আহমেদ জয়)।  

এদিকে নির্বাচনে তফসিল অনুযায়ী, আগামী ৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলে দুইদিন আগে আজ মঙ্গলবার (৭ মে) বিকালে উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা শেষে উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন তিনি স্বেচ্ছায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর পক্ষে সমর্থন দিয়ে একাতত্মা প্রকাশ করেন। 

এ সময় এনামুল কবীর সুমন বলেন, আমি কারো ব্যক্তির  রাজনীতি করি না। আ. লীগের রাজনীতিতে বিশ্বাসী। বঙ্গবন্ধু আর্দশের সৈনিক। তাই নির্বাচনী মাঠের বিভিন্ন দিক বিবেচনা করে আমি আজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয় এবং বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলীকে সমর্থন দিয়ে একাতত্মা পোষণ করি। নাছিমা মুকাই আলীর নির্বাচনে আমার নেতাকর্মী ও সমর্থকদেরকে নিয়ে তার পাশে থেকে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী উপস্থিত সকল জনতার উদ্যেশে বলেন, আমি এনামুল কবীর সুমনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। তিনি আমাকে জোড়ালো সমর্থন জানিয়ে ঐক্যমত পোষণ করেছেন। আমরা একই দলের রাজনীতিতে বিশ্বাসী।  আমরা সবাই আওয়ামী পরিবারের সদস্য। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি।  তাই আমরা সবাই মিলেমিশে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতা পক্ষের শক্তিতে বিজয় করার জন্য সবাইকে অনুরোধ জানান। যাতে করে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিজয়নগরে কোনো প্রকার গ্রাস না করতে পারেন সেদিনে সবাই সজাগ থাকার আহ্বান জানান তিনি। নাছিমা মুকাই আলী সবার দোয়া ও সমর্থন চেয়েছে ৫ জুন  নির্বাচনে বিজয়ের জন্য সবাই মাঠে ময়দানে কাজ করার অনুরোধ জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত