তাসকিন আহমেদের দুটি ও সাকিব আল হাসানের একটি উইকেট শিকারের পর পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ৩৮ রান তুলেছে জিম্বাবুয়ে। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তাদেরও শুরুটা ভালো হয়নি।
জিম্বাবুয়ের ইনিংসে চতুর্থ বলেই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তার শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন ওপেনার ব্রায়ান বেনেট। ৪ বলে ০ রানে আউট হন বেনেট। দ্বিতীয় ওভারে পেসার তানজিম হাসানকে তিনটি চার মারেন সিকান্দার রাজা। এই ওভারে ১৪ রান দিয়ে বাজে শুরু করেন তানজিম।
নিজের দ্বিতীয় ওভারে এসে ১০ বলে ১৭ রান করা সিকান্দার রাজাকে থামাস তাসকিন। প্রথম ওভারে ৮ রান দেওয়ার পর দি্বতীয় ওভারে এসে উইকেটের দেখা পান সাকিব আল হাসান। তিনি ফেরান ১৪ রান করা মারুমানিকে।
