৬ মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল

আপডেট : ১১ মে ২০২৪, ০৪:৪২ পিএম

ছয় মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রবিবার (১২ মে) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো তিনি সংবাদ সম্মেলনে আসছেন।

আজ শনিবার (১১ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। গত বুধবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে রবিবার (১২ মে) ১২টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বিএনপি মহাসচিব।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকে। তবে এই মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ। পরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে আটক হন মির্জা ফখরুল। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান বিএনপি মহাসচিব। গত ৪ মার্চ তিনি সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর থেকে ফিরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিলেও সাংবাদিকদের মুখোমুখি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত