সারা বিশ্বের ন্যায় ইসারয়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার (১১ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন উর রশীদ সিআইপি বলেন, ফিলিস্তিনের এই সংকটময় সময়ে পুরো বিশ্বের মুসলিম মোড়লদের একত্রিত হয়ে চলমান যুদ্ধ বন্ধে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলী বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে, পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগনও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন।
শুরু থেকেই বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যুদ্ধ বন্ধে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্লাটফর্মে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপির ডাকে সারা দিয়ে শুধু সংগঠন নেতাকর্মীরাই নন জড়ো হয়েছিলো সাধারণ জনগনও। এ সময় তার বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন তেমনি আরবসহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
পাখির মত গুলি করে হত্যা নির্বিচারে নারী শিশুসহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরো একবার অস্ত্র ধরবেন।
এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কটসহ নানান কর্মসূচির কথা জানান তারা।
নেতাকর্মীরা বলেন, সব দেশ জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
