লা লিগা শিরোপা নিয়ে উৎসবে মাতলো রিয়াল মাদ্রিদ

আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৩৪ পিএম

লা লিগায় চার ম্যাচ বাকি থাকতেই নিজেদের ৩৬তম শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রবিবার দলটির ট্রেনিং গ্রাউন্ড মাদ্রিদের ভালদেবেবাস পার্কে তাদের হাতে তুলে দেওয়া হয় লা লিগার ট্রফি।

সেই ট্রফি নিয়ে মাদ্রিদের সিটি হলে ফটোসেশনের পর ছাদ খোলা বাসে নেচে-গেয়ে সিবেলেস স্কয়ারে যায় পুরো দল। ‘সিবেলেস ফোয়ারা’র চারপাশে হাজারো সমর্থকের সঙ্গে শিরোপা উৎসবে মাতেন লস ব্লাঙ্কোসরা।

হাজারো সমর্থকের সঙ্গে আনন্দ ভাগ করে নেন রিয়ালের খেলোয়াড়রা

এ সময় দলের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস বলেন, ‘তিন সপ্তাহ পর আরেকবার এখানে উদযাপন করব।’ ইঙ্গিতটা বোঝা গিয়েছে?

আগামী ১ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। সেই ম্যাচ জিতে ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিয়েই উদযাপনের আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন ক্রুস।

এ সময় মাদ্রিদের রাস্তায় ঢল নামে রিয়ালের সমর্থকদের

×
সর্বশেষ সর্বাধিক পঠিত