নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে আরমান খান (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। নতুন করে মোটরসাইকেল কিনে না দেওয়ায় রোববার (১২ মে) সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
আরমান কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং গোবিনগরের অটোচালক হান্নান খানের ছেলে। সোমবার দুপুরে নড়াইল জেলা হাসপাতালে ওই কিশোরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
প্রতিবেশীরা জানান, আরমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। এলাকায় সে ‘টিকটক আরমান’ নামে পরিচিত। এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরমান বিষপান করায় তার বাবা তাকে মোটরসাইকেল কিনে দেন। তবে সেই মোটরসাইকেলটি পুরাতন হয়ে যাওয়ায় আবারও নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু, আরমানের বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় রোববার সন্ধ্যায় সাউন্ডবক্স বাজিয়ে প্যান্টের বেল্ট খুলে ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কালিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আরমান আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায়...