মানিকগঞ্জ জেলার ঘিওরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শ্বাসরোধ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মজিদ মিয়া (৬৫) ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।
মঙ্গলবার (১৫ মে) দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন, মঙ্গলবার দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন আব্দুল মজিদ মিয়া।
এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। পরে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত শিবালয় উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশজুড়ে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ