পাকিস্তানের বিশ্বকাপ জেতায় ভূমিকা ছিল নুসরাত ফাতেহ আলী খানের

আপডেট : ১৫ মে ২০২৪, ০৪:১৩ পিএম

পাকিস্তানের কাওয়ালির সম্রাট নুসরাত ফাতেহ আলী খানের সংগীতে ছিল অন্যরকম এক মাদকতা। তাঁর গানের সুর শুধু পাকিস্তান নয়, মুগ্ধতা ছড়িয়েছে বিশ্বব্যাপী। এমনকি তাঁর গান ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতেও সাহায্য করে। এমনটাই জানিয়েছিলেন সে সময়ের পাকিস্তান ক্যাপ্টেন ইমরান খান। 

ক্রিকেট ও গান একটি অন্যটি থেকে আলাদা হলে ফাতেহ আলীর গান তা এক করে ফেলেছিল। তাঁর গান শুনে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দল।

ফাতেহ আলী খানের কাওয়ালিতে মুগ্ধ ছিলেন অধিনায়ক ইমরান খান। নুসরাতের রহস্যময় কণ্ঠ তাঁর মনে এতটাই গেঁথেছিল যে তিনি তাঁর দলকে শুনিয়েছিলেন কাওয়ালি। দলের ড্রেসিং রুমেও নাকি সবসময়ই বাজত ফাতেহ আলী খানের ‘আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু’ গানটি। ক্রিকেটার আমির সোহেল এটিকে তার ক্যাসেট প্লেয়ারে রাখতেন এবং প্রশিক্ষণ এলাকায় ও টিম বাসে নিয়ে যেতেন।

ফাতেহ আলী খান যে পাকিস্তান ক্রিকেট টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বিষয়টি জানা ছিল পাকিস্তানিদের। আর প্রথম দিকে কয়েক ম্যাচ হারার পর এ নিয়ে সমালোচনাও তৈরি হয়। 

আতঙ্কে বন্ধু ও ভক্ত ইমরান খানকে ফোন করেন নুসরাত। পরে এক সাক্ষাৎকারে সেই কথোপকথনের কথা স্মরণ করে ফাতেহ আলী বলেছিলেন, ‘আমি ইমরানকে ফোন করে বলেছিলাম— দেশ আমাকে পরাজয়ের জন্য দায়ী করছে, বলছে খেলোয়াড়রা কাওয়ালি শুনছে এবং ম্যাচ হারছে। জবাবে ইমরান খান বলেছিলেন, চিন্তা করবেন না, আমরা বিশ্বকাপ জিততে চলেছি। 

কিছুদিন আগে বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে নুসরাত ফাতেহ আলীর কথা উল্লেখ করেন ইমরান খান। তিনি জানান, সে সময় পুরো ড্রেসিংরুমে চলত কাওয়ালি যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত