বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন।
নিপুণ দেশে নেই এই মুহূর্তে। তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। এই রিট তিনি করিয়েছেন, এটার সত্যতা জানালেন দেশ রূপান্তরকে। নিপুণ নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে ফ্লাই করার আগ মুহূর্তে দেশ রূপান্তরকে বলেন, হ্যাঁ এই রিট আমি করেছি, আমার পক্ষ থেকেই করা হয়েছে। এখানে এই মুহূর্তে ভোর ৫ টা বাজে। আমি নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ফ্লাই করবো। আপনাদের বিস্তারিত সঙ্গে পরে কথা বলবো।
রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
দশম শ্রেণির পরীক্ষায় চমক দেখালেন ‘বজরাঙ্গি ভাইজান’-এর মুন্নি
হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত