ফারহান আহমেদ জোভান ও আইশা খান জুটি বেঁধে অভিনয় করেছেন নতুন একটি নাটকে। নাম ‘থেমে যেতে নেই’। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
নির্মাতা জানান, মিষ্টি একটা প্রেম-ভালোবাসার গল্পের নাটক এটি। যেখানে একটি ছেলে ও মেয়ের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় পরিবার। মেয়েটির ঠিক যখন বিয়ের জন্য পরিবার থেকে চাপ সৃষ্টি হয় তখন প্রেমিক ছেলেটা কেমন পরিস্থিতি পার করে সেটি এ নাটকে দর্শক দেখতে পাবে।’
এরইমধ্যে নাটকটির ট্রেলার উন্মুক্ত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টে জানায়, বৃহস্পতিবার এটি প্রচারে আসবে।
প্রসঙ্গত, তখন যখন, ‘প্রথম ভালোবাসা, ‘কিছু কথা বাকী’সহ গত ঈদে প্রচারিত কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন জোভান। ভিউ দৌড়েও এগিয়ে ছিলেন তিনি। বিরতি শেষে শুরু করেছেন ঈদুল আজহার কাজ।অন্যদিকে অভিনেত্রী আইশা খানও বেশ নিয়মিত কাজ করছেন। সম্প্রতি‘মায়াবিনী’ শিরোনামে তার একটি নাটক প্রচারে এসেছে।
ঈদের নাটকে জুটি নিলয়-মাহি 