ইউরোর জার্মান দলে ৪ গোলরক্ষক, নেই বিশ্বকাপজয়ী হামেলস

আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:০৩ পিএম

জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের সঙ্গী ম্যাট হামেলস। সেমিফাইনালে ব্রাজিলের জালে দুইবার বল জড়িয়েছিলেন। সেই তিনি এবার জার্মানির ইউরো দলের ভাবনায় নেই। আর তাই তাকে ছাড়াই ইউক্রেইন ও গ্রিসের বিপক্ষে ২৭ সদস্যের দলে রাখা হয়নি। দল ঘোষণার পর কোচ হুলিয়ান নাগালসমান সেটাই জানিয়েছেন। এই দল থেকে বাদ বাদ পড়েছেন বুরিুশিয়া ডর্টমুন্ডে হামেলসের সতীর্থ জুনিয়ান ব্রান্ডটের ও বায়ার্ন মিউনিখের লিওন গোরেৎজকাও।

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ জয়ের পথে বড় অবদান ছিল হামেলসের। এবার বুরুশিয়া ডর্টমুন্ড উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। যেখানে অবদান আছে হামালস ও ব্রান্ডটের। মোকাবেলা করবেন রিয়াল মাদ্রিদকে। তবুও নাগালসমানের কাছে উপেক্ষিতই থেকে গেলেন তারা।

দল ঘোষণার পর জার্মানির কোচ নাগালমান জানিয়েছেন, ইউরো ভাবনায় থাকা খেলোয়াড়দের একসঙ্গে রাখতেই এই দলে রাখা হয়নি তাদেরকে। ঘোষিত দলে বায়ার্ন মিউনিখের আধিপত্যই দেখা গেছে। এই দলটি থেকে ৬ খেলোয়াড় পেয়েছেন জায়গা। চলতি আসরের বুন্দেসলিগার শিরোপাজয়ী বায়ার লেভারকুসেন থেকে ৩ জন, বুরশিয়া ডর্টমুন্ড থেকে ২ জন নিয়েছে। এছাড়া বার্সা ও রিয়াল মাদ্রিদ থেকে আছেন আরও দুজন করে।

দলে চার গোলরক্ষক নেওয়ার কারণ হিসেবে টুর্নামেন্টে ‘ওয়ার্কলোড’ সামলানোর কথা বললেন কোচ নাগেলসমান, 'আমরা চার গোলরক্ষক বেছে নিয়েছি এবং চার জনকে নিয়েই টুর্নামেন্টে যাব। নুবেল ডাক পাওয়ার যোগ্য। কেন চার গোলরক্ষক? অনুশীলনেও গোলরক্ষক প্রয়োজন এবং মানুয়েলের (নয়ার) সবসময় সেটা করতে হবে না। আমরা অনুশীলনে সবার (ওয়ার্কলোড) নিয়ন্ত্রণ করতে পারব এবং চাপটা সবার মাঝে ছড়িয়ে দেব।' 

'এর ফলে (মূল দলে) ২২ জন মাঠের খেলোয়াড় থাকবে। আমি খুব ভালোভাবেই এতে দল গড়তে পারব। অন্তত ২০ জন ঠিকঠাক অনুশীলনও করতে পারবে, যদি কয়েকজন বাইরেও থাকে।'

টানা দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ২০২১ ইউরোতে শেষ ষোলোতে খেলা জার্মানির ২০২৩ সালটা ভালো যায়নি। ১১ ম্যাচের মধ্যে জয় ছিল মাত্র তিনটিতে। যে কারণে তৎকালিন কোচ হ্যান্সি ফ্লিক চাকরি হারিয়েছিলেন। বছরের শেষে তুরষ্ক ও অস্ট্রিয়ার কাছে হারের পর দলে ব্যাপক পরিবর্তন আনেন নাগালসমান। তারপরই গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারায় জার্মানরা।

আগামী জুনে জার্মানির চারটি ম্যাচ অপেক্ষা করছে। ৪ জুন তারা মুখোমুখি হবে ইউক্রেইনের। ৮ জুন খেলবে গ্রিসের বিপক্ষে। ১৪ জুন মিউনিখে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ১৯ জুন তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি।  

জার্মানি স্কোয়াড

গোলরক্ষক: অলিভার বাউমান (হফেনহেইম), অ্যালেক্স নুবেল (স্টুর্টগার্ট), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্ড্রে টের স্টেগান (বার্সেলোনা)।

ডিফেন্ডার: বেঞ্জামিন হেনরিখস (লাইপজিগ), জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), রবিন কোচ (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড (স্টুটগার্ট), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), জোনাথন তাহ (বায়ার লেভারকুসেন)

মিডফিল্ডার: রবার্ট আন্দ্রিচ (বায়ার লেভারকুসেন), ক্রিস ফুয়েরিখ (স্টুর্টগার্ট), পাসকাল গ্রস (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), ইকাই গুন্দোয়ান (বার্সেলোনা), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), আলেকজান্ডার পাভলোভিচ (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), ফ্লোরিয়ান ভির্টজ (বায়ার লেভারকুসেন)।

ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বিয়ার (হফেনহেইম), নিক্লাস ফুয়েলক্রুগ (বরুশিয়া ডর্টমুন্ড), কাই হাভার্টজ (আর্সেনাল), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), ডেনিজ উন্ডাভ (স্টুটগার্ট)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত