ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক আগামী ২৩ মে। ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জোট শরীকদের নিয়ে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুঞ্জিভূত রাগ-ক্ষোভ দূর করে একসঙ্গে জোট পথ চলার নতুনভাবে ঐক্যবদ্ধ্য করবে এ বৈঠক।
আজ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, দীর্ঘদিন পর ১৪ দলীয় জোটের বৈঠক ডেকেছেন নেত্রী শেখ হাসিনা। জোটের শরীক দলগুলোর নেতারা বৈঠকে অংশ নেবে।
ইনু বলেন, দীর্ঘদিন পর নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠক হচ্ছে ১৪ দলের। এতে জোট নেত্রী ১৪ দল সম্পর্কে কী বলেন, কী প্রস্তাব দেন, সেটা আগে আমরা শুনব। তারপর দলগতভাবে এ নিয়ে আলাপ-আলোচনা করে পরবতীয় পদক্ষেপ নেওয়া হবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ২৩ মে সন্ধ্যা ৭টায় গণভবনে জোটের বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জোটের প্রধান নেতা। তিনি বৈঠকে কী বলেন, সেদিকেই আমাদের দৃষ্টি থাকবে। তিনি বিজ্ঞ রাজনীতিবিদ। ওনার বক্তব্যের ওপর ভিত্তি করে আমাদের বক্তব্য থাকবে।
বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অবস্থায় ১৪ দলের প্রয়োজন আদৌ আছে কিনা, থাকলে জোটের ভবিষ্যৎ কী হবে সেসব নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন পরে বৈঠক হচ্ছে, অনেক বিষয় নিয়েই আলোচনা হতে পারে।
সিইসির বেতন ১ লাখ ৫ হাজার টাকা, ইসিদের ৯৫ হাজার
কুমিল্লায় ভোটের মাঠে দুই মন্ত্রীর স্বজনরা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা