রাশফোর্ড-হেন্ডারসন বাদ, ইংল্যান্ড দলে আনকোরা ৫

আপডেট : ২১ মে ২০২৪, ০৭:৩৫ পিএম

মার্কাস রাশফোর্ড ও জর্ডান হেন্ডারসনকে বাদ দিয়ে ইউরো ২০২৪কে সামনে রেখে ৩৩ জনের বিশাল দল দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। এই দল ৩ ও ৭ জুন বসনিয়া-হার্জেগোভিনা ও আইসল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ৮ জুন ইউরোর জন্য ২৬ জনের চূড়ান্ত দল দেবে গতবারের রানার্সআপরা। 

এই দলে পাচ জন আনকোরা খেলোয়াড়কে নিয়েছেন সাউথগেট। এরা হচ্ছেন- বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড, লিভারপুলের জ্যারেল কুয়ানসা ও কার্টিস জোনস, এভারটনের সেন্টারব্যাক জ্যারড ব্র্যান্থওয়েইট ও ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম হুয়ারটন। 

১৪ জুন থেকে জার্মানিতে শুরু ইউরোতে সি গ্রুপে সার্বিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়ার সাথে খেলবে ইংল্যান্ড। 

ইংল্যান্ডের ৩৩

গোলরক্ষক: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল ও জেমস ট্র্যাফোর্ড
রক্ষণভাগ: জ্যারেড ব্র্যান্থওয়েইট, লুইস ডাঙ্ক, জো গোমেজ, মার্ক গুয়েহি, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ার, জ্যারেল কুয়ানসা, লুক শ, জন স্টোনস, কায়রেন ট্রিপার ও কাইল ওয়াকার
মধ্যমাঠ: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, কনর গ্যালাঘার, কার্টিস জোনস, কোবি মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম হুয়ারটন
আক্রমণভাগ: জুড বেলিংহাম, জ্যারড বোওয়েন, এভারেচে ইজে, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি ওলি ওয়াটকিন্স 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত