পারস্পরিক সমঝোতায় চেলসি ছাড়লেন পচেত্তিনো

আপডেট : ২২ মে ২০২৪, ১০:০৯ এএম

মরিসিও পচেত্তিনোর সঙ্গে চেলসির সম্পর্কটা দীর্ঘস্থায়ী হলো না। মাত্র এক মৌসুম কোচের দায়িত্ব পালনের পরই পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসি ছাড়লেন তিনি। 

মঙ্গলবার তার ক্লাব ছাড়ার খবরটি নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান নিয়ে এবারের মৌসুম শেষ করেছে চেলসি। লিগে চেলসি নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচেই জিতেছে। তবে চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি, জেতা হয়নি একটি ট্রফিও। 

পচেত্তিনোর কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে চেলসির বিবৃতিতে বলা হয়, ‘চেলসি নিশ্চিত করছে, ক্লাব এবং মরিসিও পচেত্তিনো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বিচ্ছিন্ন হয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত