মাশহাদে পৌঁছেছে রাইসির মরদেহ, চলছে দাফন প্রক্রিয়া (সরাসরি)

আপডেট : ২৩ মে ২০২৪, ০৬:২৪ পিএম

মাশহাদে পৌঁছেছে রাইসির মরদেহ, চলছে দাফন প্রক্রিয়া (সরাসরি)জন্মস্থান ইরানের মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হবেন দেশটির সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরই মধ্যে বৃহস্পতিবার রাইসির মরদেহ বহনকারী বিমান মাশহাদের হাশেমিনেজাদ বিমানবন্দরে পৌঁছেছে।

এখন চলছে রাইসিকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া। তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ।

মাশহাদে বসবাসরত বিদেশী কূটনীতিকদের পাশাপাশি প্রতিবেশী দেশের কর্মকর্তারা রাইসির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে আজ মাশহাদে যাত্রা পৌঁছেছেন। খবর ইরনার।

ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিয়ে, তুর্কমেনিস্তান, সৌদি আরব এবং জাতিসংঘের মতো দেশগুলোর মাশহাদে সক্রিয় কনস্যুলেট এবং প্রতিনিধি অফিস রয়েছে।

জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়িদ আম্মার আল-হাকিম।

গত রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান ছাড়াও আরও আটজন। যাদের সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারান।

৬৩ বছর বয়সী সদ্য প্রয়াত এই প্রেসিডেন্টের জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে।

বৃহস্পতিবার এই শহরের শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে তাকে দাফন করা হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত