আগামীকাল শনিবার (২৫ মে) বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সকাল ৬টা হতে দুপুর ১২টায় পর্যন্ত ছয় ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেয়া হবে।
শুক্রবার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাইভারশন পয়েন্টসমূহঃ
১. হাইকোর্ট ক্রসিং
২. গোলাপশাহ মাজার ক্রসিং
৩. সরকারী কর্মচারী হাসপাতাল ক্রসিং
৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (অমর একুশে হল) এর সামনে
৫. ফুলবাড়িয়া ক্রসিং
৬. চানখারপুল ক্রসিং
৭. নিমতলী ক্রসিং
এমতাবস্থায় সম্মানিত নগরবাসীকে উল্লিখিত এলাকাসমুহ বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
