ফাইনালের আগে পিএসজি-লিও সমর্থকদের সংঘর্ষ

আপডেট : ২৬ মে ২০২৪, ০৭:৩৪ এএম

ফ্রেঞ্চ কাপ ফাইনাল সাধারণত ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে স্তাদ দে ফ্রান্সে হয়ে থাকে। কিন্তু প্যারিস অলিম্পিক সামনে রেখে স্তাদ দে ফ্রান্সের সংস্কারকাজ চলতে থাকায় এবার ফাইনাল হয়েছে লিলের মাঠ স্তাদ পিয়েরে-মাউরোয়। 

ফাইনাল শুরুর আগে পিএসজি ও লিও সমর্থকদের মধ্যকার সংঘর্ষে লিলের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। স্থানীয় পুলিশ জানিয়েছে, পিএসজির কমপক্ষে ২০০ এবং লিওর ১০০ জন সমর্থক সংঘর্ষে জড়িয়েছিলেন। 

এ ঘটনায় দুই দলের ২০ জন সমর্থক সামান্য আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দুটি গাড়িও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। 

মাঠে বসে ফাইনাল দেখা প্রেসিডেন্ট মাখোঁ এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত