বার্সায় আর থাকছি না ভাবতেই কেমন লাগছে: জাভি

আপডেট : ২৭ মে ২০২৪, ০১:৪৩ পিএম

অপ্রত্যাশিত মৌসুম কাটিয়েছে বার্সেলোনা। জিততে পারেনি কোনো শিরোপা। তাতে গত মৌসুমের মাঝপথেই বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ। পরে সিদ্ধান্ত বদলান তিনি। তবে মৌসুম শেষেই তাকে বরখাস্ত করেছে কাতালান ক্লাবটি।

এই পরিস্থিতির মধ্যে কাল সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তার দল। গোল দুটি করেছেন রবার্ট লেভানডফস্কি ও ফারমিন লোপেজ।

ম্যাচ শেষে জাভি কথা বলেছেন স্কাই স্পোর্টসের সঙ্গে। তার অধীনে সবমিলিয়ে ১০২ লিগ ম্যাচ খেলেছে বার্সার। এর মধ্যে ৭১ ম্যাচে জয় পায় কাতালানরা। স্প্যানিশ এই কোচ যখন বার্সার দায়িত্ব নেন, তখন পয়েন্ট টেবিলের ৯ নম্বরে ছিল দলটি। সেখান থেকে রানার্সআপ হয়ে সেই মৌসুম শেষ করে বার্সেলোনা।

জাভিকে বরখাস্তের মধ্য দিয়ে শেষ হলো বার্সার এক কিংবদন্তি অধ্যায়। যদিও তিনি ক্লাবটির ফুটবলার হিসেবেই কীর্তিমান। কোচ হিসেবে বলার মতো কিছু করতে পারেননি। তবে একটা অভিজ্ঞতা অর্জন করে নিয়েছেন ক্যাম্প ন্যু থেকে।

আর সেই অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতের কোচকে একটা পরামর্শ দিয়েছেন তিনি।

জাভি বলেছেন, 'আমি নতুন কোচকে বলতে চাই যে সে ভুগবে এবং তার ধৈর্য ধরতে হবে, এটা খুবই জটিল একটা পজিশন।'

তারপরই বার্সায় কোচ হিসেবে কিভাবে টিকে থাকতে হয়, তার উপায় বলে দিয়ে জাভি বলেন, 'নতুন কোচকে বাঁচানোর একমাত্র উপায় হলো জয়।' 

জয় দিয়ে শিরোপাহীন মৌসুম শেষ করে জাভি বলেন, ‘নিজের আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এই ক্লাবে আর থাকছি না, ভাবতেই কেমন যেন লাগছে। আমি থাকতে চেয়েছিলাম তবে থাকতে না পারার সিদ্ধান্তটা আমার হাতে নেই। ক্লাব একটা সিদ্ধান্ত নিয়েছে যাকে সম্মান জানাতে হবে।’

বর্তমান দলটিকে নিয়ে জাভি বলেন, ‘ছেলেদের নিয়ে গর্ব হচ্ছে আমার। আড়াই বছরে আমরা দুটি শিরোপা জিতেছি। বার্সাকে সঠিক কক্ষে রেখে বিদায় নিচ্ছি আমি।’

ম্যাচ শেষে জাভিকে শূন্যে ছুড়ে বিদায়ী অভিবাদন জানান ফুটবলাররা। যা নাকি হৃদয় এদিকে ইউরোপের অনেক গণমাধ্যম জানিয়েছে আগামী মৌসুম থেকে বার্সার ডাগ আউটে দাঁড়াতে পারেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হানসি ফ্লিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত