বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যানস (এইচপি) ইউনিট থেকে ডেভিড হেম্প জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন। সেই থেকে এইচপি’র প্রধান কোচের পদটি ছিল ফাঁকা। অবশেষে সেই পদে যোগ দিতে যাচ্ছেন ন্যাথান হরিজ। বিসিবি নিশ্চিত করেছে এ তথ্য।
এইচপির হেড কোচের বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে দুজনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছিলেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমের সঙ্গে সে দৌড়ে জয়ী হয়েছেন হরিজ।
আন্তর্জাতিক ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে বিসিবি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার হরিজকেই বেছে নিয়েছে এইচপির প্রধান কোচ হিসেবে। বিসিবির পরিচালক ও এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় জানান সে কথা।
৪২ বছর বয়সী হরিজ অস্ট্রেলিয়ার হয়ে ৫৮ ওয়ানডে খেলে নিয়েছেন ৬৩ উইকেট। ১৭ টেস্টে তার রয়েছে ৬৩টি উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে নার্ভাস ছিলাম : কোহলি
'১১ জন সেরাটা দিলে যে কোন দলকে হারাতে পারি'
বঙ্গবন্ধু কাবাডিতে পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
মেসির গোলও মায়ামির হার ঠেকাতে পারলো না