জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী পাশের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক নির্দেশিত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইতোমধ্যে বিভিন্ন সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হওয়ার লক্ষ্যে তাদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি করানো এবং ওই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ২৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে ১১ ফেব্রুয়ারি গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনার আগ পর্যন্ত ভর্তিসহ সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সরকারের তদবীরও ব্যর্থ, বিশ্বকাপ খেলাই হচ্ছে না লামিচানের
পান খাওয়ার পর আর কিছু মনে নেই প্রীতির