ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। গতকাল শনিবার (১ জুন) বেলা পৌনে ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও শিলাসী আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল ১০টা ৪৫মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা একপ্রেস ট্রেন গফরগাঁওয়ের শিলাসী আউটার সিগনাল এলাকায় আসার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেন মশাখালী স্টেশনে, কাওরাইদ স্টেশনে জামালপুর এক্সপ্রেস ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁও স্টেশনে ও ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আউলিয়া নগর স্টেশনে আটকা পড়ে। প্রায় পৌনে ১১টার দিকে মশাখালী স্টেশন থেকে মহুয়া ট্রেনের ইঞ্জিন এসে তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে পেছন থেকে ঠেলে গফরগাঁও স্টেশনে নিয়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ (উদ্ধারকারি) ইঞ্জিন এসে দুপুর ১টা ৪০মিনিটের দিকে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন কেটে রেখে ট্রেনটি নিয়ে যায়। এতে ঢাকা—ময়মনসিংহ রেলপথে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, তিস্তার ইঞ্জিন বিকল হওয়ায় বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পরে এবং প্রায় তিন ঘণ্টা এ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
পুলিশের ধারণা আত্মহত্যা, স্বামী বলছেন জ্বীনে মেরেছে
সিলেটের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে