দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে: নাসিম

আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার ১২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জগলুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য আতাউল হক দোলন, ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, দুর্যোগ-দুর্বিপাকে, বিপদে-আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকে। তাই ঘূর্ণিঝড় রিমালের পর এবারও মানবতার মুক্তিরদূত, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দুর্গত মানুষের পাশে ছুটে এসেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটি। এই দুর্যোগ মোকাবিলায় শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত