সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তিন ভাবিকে ছুরিকাঘাত করেছেন দেবর। আজ শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত তিনজনের মধ্যে একজন অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর থেকে ১৮ বছর বয়সী দেবর আইনুল হক পলাতক।
জানা যায় , আমড়িয়া গ্রামের জামাল মিয়ার চার ছেলে। এর মধ্যে তিনজন বিবাহিত। সবাই একই পরিবারে বসবাস করেন। তাদের মধ্যে পারিবারিক নানা ঝামেলা ছিল। কলহের জেরে সকাল ১০টার দিকে স্বপ্না বেগম (৩৫), মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিনকে (২৬) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপান আইনুল। আহত নারীরা চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত তিন নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগম নামের একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আইনুল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পানি নেমে ভেসে উঠছে ক্ষতচিহ্ন
৯৩ দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম: প্রতিমন্ত্রী
পদ বাগিয়ে নিতে স্ত্রীকে অস্বীকার কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার