গ্র্যান্ড ওপেনিংয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিপাড়ে অবস্থিত আধুনিক ও উন্নতমানের শপিং কমপ্লেক্স রূপায়ণ দেলোয়ার টাওয়ার। এ উপলক্ষে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল।
সোমবার (৩ জুন) দুপুর ১২টায় টাওয়ারের ফার্স্ট ফ্লোরে দোয়া মাহফিলে ব্যবসায়ী, গ্রাহক, রূপায়ণের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ জাতির মঙ্গল কামনা করে ও কুমিল্লা রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও শুভকামনা করে দোয়া পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিংয়ের কুমিল্লা এজিএম অপারেশন রফিকুল হায়দার, দেলোয়ার থিয়েটার এন্ড এন্টারপ্রাইজ লি. এর কর্মকর্তা অহিদুর রহমান, রূপায়ণ হাউজিং এর ম্যানেজার মামুনুর রশিদ, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড মিডিয়া কর্মকর্তা রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম।
