নিজের পোষা কুকুরের আক্রমণে আহত হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী।সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন?’
ছবিতে দেখা যায়, কুকুরের আঁচড়ে পা কেটে গেছে। যদিও এই অভিজ্ঞতা মিমির জন্যে নতুন নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে। মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী। তিনি নিজেকে পেট মম বলে থাকেন। একাধিক সারমেয় আছে তার বাড়িতে। মাঝেমধ্যেই পোষ্যদের সঙ্গে আদুরে ছবি-ভিডিও শেয়ার করেন তিনি।
মিমি চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ‘আলাপ’ ছবিতে। আসছে ঈদে তাকে দেখা যাবে শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে।
বাবা হয়েছেন বরুণ ধাওয়ান