মোদি জোটের হেরে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৮:০৩ পিএম

হয়তো লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। তবে সেটা শতভাগ নিশ্চিত নয়। যে কোনো মুহূর্তে চিত্র উল্টে যেতে পারে। এমনকী বিজেপি নেতৃত্বাধীন জোট এবার সরকার গঠন নাও করতে পারে।

২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনের মতো এবার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না বিজেপি।

তাই নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদ নির্ভর করবে এনডিএ জোটের শরিকদের ওপর।  বিশেষ করে তেলেগু দেশমের চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের জনতা দল-ইউনাইটেডের (জেডি–ইউ) ওপর ভর করতে হবে বিজেপিকে। এছাড়াও একাধিক এনডিএ শরিকের ওপরে নির্ভর করতে হবে বিজেপিকে, যা তাদের জন্য নতুন অভিজ্ঞতা।

অন্যদিকে, এনডিএ আপাতত ২৯৯ টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে -এর ১৪ টি আসন রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেডি–ইউ। এদিকে জানা গেল চমকপ্রদ খবর, নীতীশ কুমারকে ডেপুটি পিএম অর্থাৎ উপ-প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স বা এনডিএ। নীতিশ এই প্রস্তাব গ্রহণ করলেই ফল উল্টে যাবে। বল চলে যাবে রাহুলের কোর্টে।

শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত বলেন, 'দেশে একটা পরিবর্তন আসতে চলেছে। আমরা এই ইতিবাচক ট্রেন্ডের দিকেই তাকিয়ে রয়েছি। সন্ধের মধ্যে বিজেপি আরও আসন হারাবে। ২৪০-এর নীচে নেমে যাবে বিজেপি। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে আসল খেলা হয়েছে।'

ভারতের স্বাধীনতার পর থেকে পণ্ডিত জওহরলাল নেহরু ছাড়া কোনো প্রধানমন্ত্রীই টানা তৃতীয়বারের মতো সরকার গঠনে সফল হননি। এই নির্বাচনে নেহরুর রেকর্ডের ছোঁয়ার সুযোগ পেয়েছেন মোদি।

কিন্তু লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল আসা শুরুর পর নীতীশ-নাইডু ফ্যাক্টরই ঘুরে-ফিরে আসছে। কারণ নীতিশ ও নাইডুর অবস্থানের ভিত্তিতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে আরও বেশ কিছু দল রয়েছে, যাদের কেউ দুই বা এক আসনে সারা ভারতে এগিয়ে। এদেরও সঙ্গে নিয়ে চলতে হবে ভবিষ্যতের বিজেপিকে।

১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ জোট একাধিক শরিক নিয়ে পাঁচ বছর সরকার চালিয়েছিল। কিন্তু এখনকার বিজেপি তা নয়। মোদির নেতৃত্বাধীন বিজেপি এককভাবে জিততেই অভ্যস্ত। শরিকদের ওপর নির্ভর করে এবং তাদের ভরসায় রাজ্য বা কেন্দ্র কোথাও সরকার চালাননি মোদি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত