অবিলম্বে মোদির পদত্যাগ করা উচিত: মমতা

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:৫৩ পিএম

লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। তবে ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনের মতো এবার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না বিজেপি।

তবে গত ১ জুন ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হতেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়, এনডিএ ফের একবার ক্ষমতায় ফিরতে চলেছে। এরই মাঝে অবশ্য কংগ্রেস দাবি করেছে বিরোধি ইন্ডিয়া ব্লক অন্তত পক্ষে ২৯৫টি আসনে জিতবে। 

এই আবহে ৫৪৩ আসনের লোকসভায় বিজেপি একার দমে ২৭২-এর ম্যাজিক ফিগার পার করতে পারল না। প্রাথমিক ভাবে এনডিএ অনেকটা এগিয়ে গিয়েছে বটে। তবে ইন্ডিয়া কড়া টক্কর দিচ্ছে গেরুয়া শিবিরকে। বাংলাতে কড়া টক্কর বিজেপি ও তৃণমূলের।

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর এবার বিজেপির অন্দরে সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেদিক থেকে বিজেপির হেডকোয়ার্টারে এদিন নেতাদের জমায়েত বেশ তাৎপর্যপূর্ণ। 

এসব বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংখ্যাগরিষ্ঠতার পরিসংখ্যান পাননি। প্রধানমন্ত্রী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ তিনি বলেছিলেন- এবার তারা ৪০০ আসন অতিক্রম করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত