হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন শেষ জকোভিচের

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

তৃতীয় রাউন্ডে সাড়ে চার ঘণ্টা। চতুর্থ রাউন্ডে আরেকটু বেশি। পর পর দুই ম্যারাথন ম্যাচ খেলার পর হাঁটুতে চোট পেয়েছিলেন নোভাক জকোভিচ। পরিণতি যেটা হলো, তা অপ্রত্যাশিত। ২৫ গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মিশনটা পূর্ণ করতে পারলেন না। প্কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। 

ফ্রেঞ্চ ওপেন আয়োজকদের বিবৃতিতে বলা হয়, ‘ডান হাঁটুর মিনিসকাসে চোট পাওয়ায় (আজ এমআরআইয়ের পর নিশ্চিত হওয়া গেছে) নোভাক জোকোভিচ...রোঁলা গাঁরোর টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।’

বুধবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ক্যাসপার রুডের মুখোমুখি হওয়ার কথা ছিল ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত