ট্রফি জিততে ভাগ্যের সহায়তা লাগে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়সী তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ নিয়ে বিসিবির নিয়মিত আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে এ মন্তব্য করেন তিনি।
রিয়াদ বলেন, ‘ট্রফি জিততে ভাগ্যের সহায়তাও লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে কাছাকাছি গিয়েছিলাম তবে দুর্ভাগ্যক্রমে পারিনি। সামনে আরেকটা সুযোগ আসছে ।’
এ সময় সমর্থকদের উদ্দেশ্য করে জোরগলায় প্রতিশ্রুতি দেন রিয়াদ। বলেন, ‘সাপোর্টার্স, ইনশাল্লাহ উই উইল ট্রাই ডু এভরিথিং উই ক্যান।’
কদিন বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযাত্রা শুরু করবেন রিয়াদরা। শুরুটা ভালো করতে চান রিয়াদ। বলেন, ‘শুরুটা খুব গুরুত্বপূর্ণ । আমরা যদি ভালো শুরু করতে পারি তাহলে ইনশাল্লাহ দূরে যেতে পারবো।’
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
আর্জেন্টিনার অনুশীলনে মেসি
হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন শেষ জকোভিচের
ভোটের মাঠেও 'ছক্কা' মারলেন ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ