সেনাপ্রধানের সঙ্গে পিটার কাকোওউ লাভাহুনের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৫ জুন ২০২৪, ০১:৩৫ পিএম

বাংলাদেশ সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কাকোওউ লাভাহুন।  

বুধবার (৫ জুন) সেনানিবাস্থ সেনা দপ্তরে তিনি বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি আগামী ৬ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অবলোকনের জন্য বাংলাদেশে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত