লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিলামের একদিন পরেই মোস্তাফিজুর রহমানের দল দাম্বুলা থান্ডার্সের সঙ্গে সব চুক্তি বাতিল করেছিল দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি। এবার নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে দলটির নাম হতে যাচ্ছে দাম্বুলা সিক্সার্স।
ডি সিলভা হোল্ডিংসের কাছে দলটির ফ্র্যাঞ্চাইজ মালিকানা বিক্রি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ডি সিলভা হোল্ডিংসের প্যারেন্ট কোম্পানি ক্যালিফোর্নিয়া ভিত্তিক সেকোইয়া কনসালটেন্ট। এসএলসি জানিয়েছে এ তথ্য।
চলতি বছরই দাম্বুলার মালিকানা কিনেছিল বাংলাদেশের কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। নিলামের দেশটির রাজধানী কলম্বো থেকে গ্রেপ্তার হন তিনি।
২০১৯ সালের ক্রীড়া বিষয়ক অপরাধ আইনের ধারায় তাকে গ্রেপ্তার করা হয়। যা আইসিসির দুর্নীতি বিরোধী সংস্থার সঙ্গে সম্পর্কিত। জুয়াড়িদের সঙ্গে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
