বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট শিকার করে একাই ধসিয়ে দিয়েছেন কিউই ব্যাটিং লাইনআপ। সেই ম্যাচ জয়ের রেশ কাটতে না কাটতেই বিশেষ এক মাইলফলকে পা রাখলেন বাংলাদেশের 'কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে আজ তাঁর পথচলার ১১ বছর পূর্ণ হলো।
নিজের এই বিশেষ দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফিজ। তিনি লিখেছেন:
"আলহামদুলিল্লাহ! ১১ বছর ধরে অত্যন্ত গর্বের সাথে এই ব্যাজটি পরে আসছি। এই পথচলা ছিল ত্যাগ, ধারাবাহিক উন্নতি এবং অবিস্মরণীয় সব মুহূর্তের। দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন যাতে আমি দেশের জন্য আমার সেরাটা দিতে পারি এবং আপনাদের সকল প্রত্যাশা পূরণ করতে পারি।"
ঠিক ১১ বছর আগে ক্রিকেট বিশ্বে এক বিস্ময় হয়ে আবির্ভূত হয়েছিলেন সাতক্ষীরার এই তরুণ। পাকিস্তানের বিপক্ষে ২ উইকেট নিয়ে শুরু করেছিলেন তার ১২৬ টি-টোয়েন্টির ক্যারিয়ার যাত্রা। স্লোয়ার আর কাটারে কুপোকাত করেছিলেন সময়ের সেরা সব ব্যাটারদের। অভিষেক সিরিজেই ভারতকে নাভিশ্বাস তুলে জানান দিয়েছিলেন নিজের আগমনী বার্তা। মাঝখানে চোট আর ফর্ম নিয়ে কিছুটা চড়াই-উতরাই থাকলেও গতকালের ৫ উইকেট শিকার প্রমাণ করে দিল—ফিজ এখনো ফুরিয়ে যাননি।
'তোমার উপস্থিতিতে ক্রিকেট আজ সমৃদ্ধ', জন্মদিনে টেন্ডুলকারকে শুভেচ্ছা লারার