রংপুরে জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধে আইএফআইসি ব্যাংকের কর্মশালা

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:০৮ পিএম

১৪০০-এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির উদ্যোগে দিনব্যাপী জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১ জুন) রংপুরের একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন। এ সময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো. গোলাম মহিউদ্দিন সরকার এবং যুগ্মপরিচালক (ক্যাশ) মো. আব্দুল মতিন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি-এর হেড কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও রংপুর শাখা ব্যবস্থাপক মাহমুদা বেগম।

কর্মশালায় ব্যাংকের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন শাখা-উপশাখার প্রায় শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত