১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৭ জুন ২০২৪, ০১:৩৮ পিএম
ফরিদপুর শহরের হেলি পোর্ট বাজার সংলগ্ন এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শুক্রবার (৭ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর র‌্যাব অফিস।  
 
র‌্যাব অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। 
 
গ্রেপ্তাররা হলেন, মো. সুমন হোসেন (২৮),  আল্লাকুল আশিক হৃদয় (১৯)। তারা উভয়েই কুষ্টিয়া জেলার বাসিন্দা। এ সময় তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 
 
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত