বোলারদের দারুণ নৈপুণ্যে শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানে আটকে রাখার পর জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারলো না বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
ইনিংসের ১০ বল যেতেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। আর ৬ষ্ঠ ওভারে একই পথের পথিক হন অধিনায়ক শান্ত।
ধনঞ্জয়া ডি সিলভার প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে নিজের উইকেট বিলিয়ে আসেন সৌম্য সরকার।অহেতুক শটে মিড অনে হাসারাঙ্গার হাতে ক্যাচ তুলে দেন তিনি।
দ্বিতীয় ওভারে ৩ রান করে নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে যান তানজিদ হাসান তামিম।
পাওয়ার প্লের শেষ ওভারে শান্তর উইকেটও তুলে নেন থুশারা। ১৩ বলে ৭ রান করেন শান্ত।
