সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে তৈয়েব আলী (৩৪) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শ্যামনগরের ভেটখালী গ্রামে কাজ করার সময় তার মৃত্যু হয়। তিনি উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নিহতের পিতা আব্দুল আজিজ জানান, সহকর্মীদের সঙ্গে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মাণের কাজ করছিল তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের ওপর একটি রড পড়ে যায়। এ সময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারণে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুতের লাইনের ওপর পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আাজাদ জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়রনাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পরিবেশ সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান
যবিপ্রবির ৬ ছাত্রলীগ কর্মীর হল-ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ