২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল রাত ১০টায় কাতারের দোহায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মাত্র ২ গোলে আটকে রাখার আত্মবিশ্বাস নিয়ে এ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরের পর্বে যাওয়ার সুযোগ না থাকলেও এ ম্যাচের জয় আন্তর্জাতিক র্যাংকিংয়ে উন্নতিতে রাখতে পারে ভূমিকা।
এ ম্যাচের আগে তাই খেলোয়াড়দের প্রতি বার্তা দিয়েছেন হাভিয়ের কাবরেরা। বলেন, ‘আমি আগেও বলেছি নিজেদের অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে যাওয়ার উপযুক্ত সময়ে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের সামনে খুব ভালো সুযোগ রয়েছে আসছে প্রতিযোগিতাগুলোতে মুখোমুখি হতে যাওয়া দলগুলোকে বার্তা দেওয়ার যে এশিয়াতে আমরাও একটি কঠিন দল। আমরা জানি যে এখান থেকে পয়েন্ট নিতে পারলে আন্তর্জাতিক র্যাংকিংয়ে আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো আর তাহলে ভবিষ্যত টুর্নামেন্টগুলোতে এর ইতিবাচক প্রভাব পড়বে।
লেবাননের সঙ্গে প্রথম দেখায় ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিলেন জামাল ভুইয়ারা। ‘আই’ গ্রুপে ওই ড্র থেকে পাওয়া একটি পয়েন্টই সম্বল বাংলাদেশের। তাতে শেষ ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান অবস্থান চারে। ৩ পয়েন্ট নিয়ে লেবানন আছে ৩। আর ১৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও ৮ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন এরই মধ্যে নিশ্চিত করেছে পরের রাউন্ডে যাওয়া।
প্রতিপক্ষ লেবানন সম্পর্কে কাবরেরা জানান, ‘এই এক বছরে তৃতীয়বারের মতো লেবাননের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। আমরা ওদের সম্পর্কে খুব ভালোভাবেই জানি। তবে পরিস্থিতিটা কিছুটা জটিল, কেননা এ নিয়ে তিনবার তারা কোচ বদলেছে। আমরা আগের দুবারের মতোই এবারও নতুন কোচের অধীনে লেবাননের মুখোমুখি হতে যাচ্ছি। এর আগে কৌশলগতভাবে খেললেও এবার সম্ভবত শারীরিক শক্তির উপর ভিত্তি করা লেবাননকে দেখা যেতে পারে। সত্যি বললে আমরা ওদের সম্পর্কে ভালোই জানি এবং ওইভাবেই নিজেদের পরিকল্পনা সমন্বয় করতে পারবো।’
কোচ খোলাসা করেছেন কাতারের পরিস্থিতির সঙ্গে খেলোয়াড়রা কীভাবে মানিয়ে নিচ্ছেন, ‘এখানকার হোটেল থেকে শুরু করে অনুশীলন সুবিধাগুলোয় খুব উচুমানের। এটা মোটিভেশন পাওয়ার মতো বিষয়। আমাদের খেলোয়াড়রা এটা উপভোগ করছে। প্রস্তুতিতেও নিজেদের উন্নতি করার সুযোগ পাচ্ছে। আরেকটি অনুপ্রেরণার জায়গা হলো র্যাংকিংয়ে উন্নতি করা। আগামী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ড্র তে যা সরাসরি ভূমিকা রাখবে। একই সঙ্গে ২০২৫ সাালের সাফ ফুটবলের জন্য এটি ভূমিকা রাখবে।’
তাই জয় লক্ষ্য করেই মাঠে নামবেন জামাল ভুইয়ারা।
আনচেলত্তি বললেন, ক্লাব বিশ্বকাপে অংশ নেবে না রিয়াল
জিতলো ভারত অথচ ৩ কোটি টাকা কামালেন র্যাপার ড্রেক