নরসিংদীর সদর উপজেলার পাঁচশত অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঈদ উপহার বিতরণ করেন, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। ঈদ উপহারের মধ্যে ছিল, চাল ১০ কেজি, ২লিটার তেল, ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি ও চিনি ৫০০ গ্রাম।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।
