আদিত্যকে ভুলতে উরফির সঙ্গে পার্টিতে মজলেন অনন্যা!

আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:০৩ পিএম

সচরাচর বলিউডের তারকা সন্তানদের সঙ্গে দেখা যায় না উরফি জাভেদকে। ‘বহিরাগত’ হিসেবেই পরিচিত তিনি। কিন্তু সম্প্রতি অনন্যা পাণ্ডের সঙ্গে একই পার্টিতে দেখা মিলল উরফির। টিনসেল টাউনের এক পার্টিতে একসঙ্গে মজেছেন অনন্যা ও উরফি। সেই পার্টির ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন উরফি।

অনন্যার সঙ্গে উরফির এই ছবি দেখে বেশ অবাক হয়েছে নেটাগরিকেরা। সেই একই পার্টিতে উপস্থিত ছিলেন নেট-প্রভাবী ওরি, অভিনেতা অর্জুন কাপুর, আরহান খানসহ আরও অনেকে।

আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি ‘মনমরা’ অনন্যা। অনুরাগীদের এমনই দাবি। এ দিকে উরফির ছবি জানান দিচ্ছে পার্টিতে মজে অনন্যা। আদিত্যের সঙ্গে কাটানো সময় ভোলার জন্যই কি নিজেকে অন্য দিকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন অনন্যা? অভিনেত্রীর নতুন লুক দেখে প্রশ্ন তুলছে নেটাগরিকেরা।

কিছু দিন আগে একটি ভিডিওতে নেট-প্রভাবী ওরি অনন্যাকে জিজ্ঞেস করেন, সপ্তাহান্তে জীবন থেকে কী হারিয়েছেন তিনি। জবাবে অনন্যা বলেন, তিনি মন হারিয়েছেন। বিচ্ছেদের পর থেকে নাকি নিজের পোষ্যের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। যদিও, বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি।

অন্য দিকে, অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আদিত্যও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি। আর এটাই আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার, এমনটা আমার কখনও মনে হয়নি। সব প্রকাশ না করে, ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি।

উল্লেখ্য, টানা দুই বছর সম্পর্কে ছিলেন আদিত্য ও অনন্যা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। বিজ্ঞাপনের কাজও করেছেন একসঙ্গে। কিন্তু সম্পর্ক স্থায়ী হয়নি। গত মার্চ মাসে সম্পর্কে ইতি টেনেছেন তারকা জুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত