যমুনা ব্যাংক ও স্প্ল্যাশ ওয়ার্কস ওয়াটার পার্ক লি. এর চুক্তি

আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:৪৩ পিএম

যমুনা ব্যাংক পিএলসি এবং স্প্ল্যাশ ওয়ার্কস ওয়াটার পার্ক লিমিটেড (মানা বে) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ মে রাজধানীতে গুলশান-১ এর যমুনা ব্যাংক টাওয়ারে পারস্পরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়।

যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক  এ.কে.এম আতিকুর রহমান এবং মানা বে-এর সহকারী ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাট্টি তাদের নিজ নিজ কোম্পানির পক্ষে কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেন।
 
এই সমঝোতা স্মারকের অধীনে, যমুনা ব্যাংক পিএলসি এর ক্রেডিট কার্ডধারীরা মানা বে ওয়াটার পার্ক রিসোর্টে Buy 3 Get 1 Free (Entry and 17 Ride Ticket) উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি ও মানা বে-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত