মামলা দিয়ে উল্টো জায়গা দখল করছেন প্রভাবশালী

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৪:৩৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে এক অসহায় পরিবারের জায়গা দখলে নিতে আদালতে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রভাবশালী রবিউল হক মাসুদের বিরুদ্ধে। পরে তিনি ওই জায়গা জোরপূর্বক দখল করে গাছ রোপণ করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১৪ জুন) উপজেলার পেরিয়া ইউপির কৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে ১০ শতক জায়গার মালিক হন কৈয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাঈন উদ্দিন ও মহিন গংরা। দীর্ঘদিন ধরে ওই জায়গায় তাদের দখলে রেখে নতুন বাড়ি করার উদ্দেশ্যে ২ লাখ টাকা খরচ করে মাটি ভরাট করেন তারা। ওই জায়গা দাবি করে আদালতে মামলা দায়ের করেন একই গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে প্রভাবশালী রবিউল হক মাসুদ। আদাল ওই জায়গার ওপর নিষেধাজ্ঞা দিয়ে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার জন্য বলেন। তড়িঘড়ি করে শুক্রবার সকলে প্রভাবশালী রবিউল হক মাসুদ জায়গাটি দখল করে গাছ রোপণ করার পরিবেশ তৈরি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মহিন বলেন, আমরা গরিব মানুষ। পিতা মারা যাওয়ার পরে পৈত্রিক সূত্রে ১০ শতক জায়গার মালিক হই। সেই জায়গায় আমরা ভাইয়েরা মিলে ২ লাখ টাকা খরচ করে মাটি ভরাট করি। এখন প্রভাবশালী রবিউল হক মাসুদ জায়গাটি তার দাবি করে আদালতে মামলা দেন। এখন তিনিই আবার ওই জায়গা দখলে নিয়ে গাছ রোপণ করছেন। জায়গায় উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করি।

এ বিষয়ে অভিযুক্ত প্রভাবশালী রবিউল হক মাসুদের মুঠো ফোনে একাধিক বার কল দিও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে মামলার তদন্তকারি নাঙ্গলকোট থানার এসআই দয়াল বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কাজ বন্ধ করে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত